শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ড. মুজিবুর রহমানের ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী সাইমুর মুজিব রহমান ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে গ্রাজুয়েট আছিয়া বিনতে রমজানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, শাহগির বখত ফারুক, নুরুল ইসলাম মাহবুবসহ বিএনপি ও বিলেতের কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজসহ বিলেতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক গ্রাজুয়েট ও শিক্ষার্থী এতে অংশ নেন।

অক্সফোর্ড ও কেমব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে পরিচিত হন এবং তারেক রহমানও তাদের খোঁজ-খবর নেন। বিয়ের অনুষ্ঠানটি এক প্রাণোচ্ছল মিলনমেলায় রূপ নেয়। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন