শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১১ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ভারত। তার বদলে এখন কাছের দেশ পাকিস্তান। আমেরিকার সরকারি নীতিকে ব্যবহার করে অন্যায্যভাবে ভারতের উপর ট্রাম্পের শুল্ক লাগুর পিছনে রয়েছে ব্যক্তিগত স্বার্থ, এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তাঁর আরও দাবি, পাকিস্তানে নিজের পারিবারিক ব্যবসার সমৃদ্ধির লক্ষ্যে ভারতকে দূরে ঠেলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পদে বসেও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়ে আমেরিকার বিদেশনীতি ঠিক করছেন তিনি।

 একটি সাক্ষাৎকারে বাইডেন আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেন,‘কয়েক দশক ধরে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক ভারতের। চিনকে আটকাতে এবং মার্কিন অর্থনীতি সুদৃঢ় করতে ভারতের সঙ্গে প্রযুক্তি, প্রতিভার জন্য সমন্বয় দরকার। এতদিন এই স্ট্র্যাটেজিতেই হয়েছে উন্নতি।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশনীতির তুমুল সমালোচনা করেন জ্যাক সুলিভান। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি রয়েছে ট্রাম্পের পরিবারের। মূলত ইসলামাবাদের ইচ্ছেকেই গুরুত্ব দিয়ে ট্রাম্প ভারতকে দূরে ঠেলেছেন। এই নীতি দেশের জন্য কৌশলগত ধাক্কা। ভারত-মার্কিন পার্টনারশিপ দেশের স্বার্থে দরকার।’

এখানেই শেষ নয়, সুলিভানের সংযোজন, ‘ভারতের সঙ্গে আজ যা হচ্ছে তা বিশ্ব দেখছে। জার্মানি, জাপান অথবা ক্যানাডা ভাববে ভবিষ্যতে ভারতের জায়গায় আমরা থাকতে পারি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।