শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছাত্রদলের বিরুদ্ধে ঢাবি শিবির সভাপতির অসংখ্য স্ক্রিনশট উপস্থাপন

প্রকাশিত - ০২ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ ছাত্রদলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ অসংখ্য স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রমাণগুলো উত্থাপন করেন তিনি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ জেলা পর্যায়ের অনেক নেতার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রমাণ তুলে ধরেন ফরহাদ।

ফরহাদ বলেন, “৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের ধর্ষণের ঘটনা মোট ৪৪টি। যারা এই অব্যাহত ধর্ষণের ঘটনায় অন্যতম স্টেকহোল্ডার। শিক্ষার্থীরা যাদের ভয় পায়, তারা নিজেদের এসব ঘটনা চাপা দেয়ার জন্য অন্য ইস্যু সামনে নিয়ে আসার রাজনীতি করছে।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন