শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাজায় যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের

প্রকাশিত - ০৩ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলি রিজার্ভ বাহিনীর একটি দল গাজা শহর দখলের সরকারের পরিকল্পনার বিরোধিতা করছে। তারা সাফ জানিয়েছেন, যুদ্ধের জন্য ডাকা হলে তারা তাতে যোগদান করবে না। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬৫ জন সেনা ঘোষণা করেছে যে তারা কাজে যোগদান করবে না।সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশ তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাই এবং আমাদের নেতাদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করাকে আমরা দেশপ্রেমিক কর্তব্য হিসেবে দেখি।” 

গাজা শহরে স্থল অভিযান সম্প্রসারণের জন্য ইসরায়েল রিজার্ভ বাহিনীর বৃহৎ পরিসরে সমাবেশ করছে। একে সমগ্র উপত্যকায় ইসরায়েলি সামরিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।যুদ্ধ সম্প্রসারণের বিরুদ্ধে কথা বলা রিজার্ভ বাহিনীর সদস্যরা গাজায় আটক ইসরায়েলি বন্দিদের সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা শহর দখলের সিদ্ধান্তকে ‘যুক্তি’র অভাব বলে উল্লেখ করেছেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।