শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপের জন্য ‘বিপজ্জনক’: রাশিয়া

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তাকে ‘ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা’ হিসেবে অভিহত করেছে রাশিয়া।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে এই ধরনের আশ্বাসের বিষয়ে আলোচনার প্রাক্কালে বৃহস্পতিবার রাশিয়া এ সতর্কবার্তা দিলো। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্যারিসে শীর্ষ সম্মেলনে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতাদ্বয় যৌথভাবে সভাপতিত্ব করবেন এবং তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যর্থ প্রচেষ্টার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবেন। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘কিয়েভ নেতার ভাবনা, মূলত ইউরোপীয় পৃষ্ঠপোষকদের উদ্যোগের কার্বন কপি। এটি একেবারেই অগ্রহণযোগ্য।’

রাশিয়ার দূরপ্রাচ্যে একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে এক বক্তৃতায় জাখারোভা ইউক্রেনের প্রত্যাশিত গ্যারান্টিগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ ও উস্কানির একটি স্প্রিংবোড’ হিসেবে  অভিহিত করেন। তিনি বলেন,‘এগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং ইউরোপীয় মহাদেশের জন্য বিপদের নিশ্চয়তা।’

জেলেনস্কি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে কিয়েভের মিত্ররা সংঘাতের ‘কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি’ করতে সাহায্য করবে। তবে তিনি আরও বলেছেন যে, তিনি এখনও ‘রাশিয়ার কাছ থেকে এমন কোনও লক্ষণ দেখতে পাননি, যে তারা যুদ্ধ শেষ করতে চায়।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।