শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফ্রান্সের জাদুঘরে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফ্রান্সের সিরামিক জাদুঘরে ৩ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে দুর্ধর্ষ চুরি হয়েছে। স্থানীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরটিতে চুরির ঘটনায় অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে। ফ্রান্সের লিমোজেস শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, লিমোজেসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদ্রিয়েন ডুবুচে ন্যাশনাল মিউজিয়ামে দু’টি চীনামাটির ফুলদানি চুরি হয়েছে। পুলিশের একটি সূত্র এএফপি’কে বলেছেন, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে।

ফরাসি ম্যাগাজিন ‘প্যারিস ম্যাচ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।