শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না মোদি

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১১ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৬ সেপ্টেম্বর  বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, এবার ভারতের প্রতিনিধিত্ব করবে ‘মন্ত্রীরা’। ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্টে গিয়েছিলেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন ট্রাম্প। যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয়। অর্থাৎ যে কোনো সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এ তালিকা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে।

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের।

এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে তাদের এ স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।