শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

প্রকাশিত - ০৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়া পুলিশ আজ জানিয়েছে, সিডনির উপকূলে সম্ভবত একটি ‘বড় হাঙরের’ আক্রমণে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার জেরে সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লং রিফ বিচ এলাকায় সার্ফিংয়ে গিয়ে এক ব্যক্তি হাঙরের হামলার কবলে পড়ার পর তাকে উদ্ধার করে আনা হয়, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলে সৈকতে এক ব্যক্তি মারা গেছেন। তাকে বড় আকারের কোনো হাঙর কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৈকত থেকে একটি সার্ফ বোর্ডের দু’টি অংশ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিডনিতে ২০২২ সালে ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক ৩৫ বছর বয়সী সাইমন নেলিস্ট ‘লিটল বে’তে হাঙরের আক্রমণে নিহতের পর এই প্রথম এ ধরনের প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেল। তারও আগে ১৯৬৩ সালে সিডনিতে সৈকতে হাঙরের প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।

হাঙরের সর্বশেষ হামলার পর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।