শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০, আহত ৪১

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ০২:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মেক্সিকোতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আতলাকোমুলকোতে রেললাইন পার হতে যাওয়ার সময় ট্রেনটি ওই বাসকে ধাক্কা দিচ্ছে।

মেক্সিকো রাজ্যের নাগরিক সুরক্ষা কর্মকর্তা আদ্রিয়ান হার্নান্দেজ বলেছেন, আতলাকোমুলকোতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বেশ কয়েকজন আহত যাত্রীর বাস থেকে নেমে আসার দৃশ্য দেখা গেছে।  অন্যদিকে ঘটনাস্থলের ছবিতে বাসটির পুরো ছাদ ও পিছনের অংশ দেখা যাচ্ছে না। সংঘর্ষে এগুলো ধ্বংস হয়ে গেছে। হার্নান্দেজ আরো বলেন,  ‘বাসের চালককে গ্রেফতার করা হয়েছে এবং তিনি স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের হেফাজতে রয়েছেন।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।