রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশিত - ০৯ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিশৃঙ্খলা–সহিংসতা ও তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন।এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।

তবে তার পদত্যাগের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগ করার আগেই সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছিলেন কেপি শর্মা ওলি এবং পরিস্থিতির অবনতিশীলতার দায়িত্ব নেওয়ার জন্য তাকে অনুরোধও করেন।

খবরে আরও দাবি করা হয়, ওলির অনুরোধের জবাবে জেনারেল সিগডেল বলেন যে, তিনি (ওলি) ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। সেনাবাহিনীর সূত্র আরও জানিয়েছে, কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর ‘সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত’।

তবে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে, বালুওয়াতারে নিজের সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং দেশ ত্যাগের জন্য ওলি সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন বলে জানা গেছে। সূত্রের দাবি, পদত্যাগের পর ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...