শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র বুধবার ন্যাটো মিত্র ফিনল্যান্ডের কাছে ১.০৭ বিলিয়ন ডলারের আধুনিক এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘প্রস্তাবিত বিক্রয় ফিনল্যান্ডের বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতা উন্নত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে এর আন্তঃকার্যক্ষমতাকে আরো বৃদ্ধি করবে।’

এটি ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শক্তি হিসেবে কাজ করা ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নত করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যগুলোকেও সমর্থন করবে। পররাষ্ট্র দপ্তর ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নেটিফিকেশন প্রদান করেছে ।  তবে এতে কংগ্রেসের অনুমোদন এখনো বাকি রয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন বহু দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে ২০২২ সালের শুরুতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ আক্রমণের পর ন্যাটোতে যোগ দেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।