শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০১:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজায় গতকাল শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা শহরে হামলা আরও তীব্রতর করেছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইল বলেছে, তারা গাজা সিটি দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়। 

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা ইসরাইলি বাহিনীর এই নৃশংস হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির শোচনীয় অবস্থায় থাকা গাজা শহরের পরিস্থিতি আরো ভয়াবহ হবে।  এই স্থানটিতে জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল  শুক্রবার শহরে ৩৫ জন নিহত হয়েছে এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইসরাইল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। তারা দাবি করছে, হামলার এই ভবনগুলোকে ব্যবহার করছে। গতকাল শুক্রবার ইসরাইলি বাহিনী বলেছে, হামাসকে বিপর্যস্ত করার জন্য এবং ‘হামলার পরবর্তী পর্যায়ের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের সৈন্যদের জন্য হুমকি কমাতে’ তারা ‘লক্ষ্যবস্তুবদ্ধ হামলার গতি আরও তীব্র করবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।