শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০১:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাই : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে। এতে একটি ট্রেইলার, একটি প্রাইভেটকার এবং একটি ট্যাক্সির যাত্রীরা প্রাণ হারান।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।