সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযোগ করেছেন, বাংলাদেশের নির্বাচন বানচালের উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশে একটি বৈঠক হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাবর বলেন, ১৭ বছর পর মুক্ত হয়ে তিনি এখন দলের হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। তিনি জানান, বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, এএসআই নিয়োগ প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে বাবর বলেন, ইনশাআল্লাহ দ্রুত ফিরবেন।
অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাবরের সঙ্গে এ সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক ছিল। আলোচনা চলাকালে কয়েকটি রাষ্ট্রীয় বিষয়ও এসেছে, তবে তা বড় কোনো আলোচনায় রূপ নেয়নি।
