শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শুল্ক না কমালে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে ভারতের, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারত যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু বিক্রি করলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভুট্টাও কিনতে চায় না। এমন মন্তব্যই করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে উঠবে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত নিজেদের ১৪০ কোটির জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটি সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেছেন, নয়াদিল্লিকে শুল্ক কমাতে হবে, নইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

গত শনিবার এক সাক্ষাৎকারে লুটনিককে জিজ্ঞেস করা হয়, ভারত, কানাডা ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র কি মূল্যবান সম্পর্ক নষ্ট করছে কিনা। জবাবে তিনি বলেন, সম্পর্ক একমুখী হয়ে গেছে— ওরা আমাদের কাছে বিক্রি করছে, কিন্তু নিজেদের বাজার আমাদের জন্য বন্ধ করে রেখেছে। তিনি বলেন, “তারা (ভারত) তাদের অর্থনীতিতে আমাদের প্রবেশ বন্ধ করে রেখেছে, অথচ আমাদের কাছে সব বিক্রি করছে। আর আমরা (মার্কিন বাজার) তাদের জন্য পুরোপুরি উন্মুক্ত।”

লুটনিক আরও বলেন, “ভারত বলে তাদের ১৪০ কোটি মানুষ আছে। কিন্তু কেন ১৪০ কোটি মানুষ এক বুশেল মার্কিন ভুট্টাও কিনতে পারে না? এটা কি আপনাদের খারাপ লাগে না যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, অথচ আমাদের ভুট্টা কিনতে চায় না? তারা (ভারত) সবকিছুর ওপর শুল্ক বসিয়েছে।”তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—“শুল্ক কমাও, আমাদের যেমন ব্যবহার করো, আমরাও তেমনি ব্যবহার করব।”

মার্কিন এই বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “বছরের পর বছর অন্যায্য আচরণের সংশোধন করতে হবে। তাই আমাদের পাল্টা শুল্ক দিতে হবে, যতক্ষণ না এই সমস্যা ঠিক হয়। প্রেসিডেন্টের মডেল এটাই— এটা মেনে নাও, নইলে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।” ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য দিল্লির ওপর ২৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। মূলত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে ভারত সহায়তা করছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।