শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সাগরে হুঙ্কার দিচ্ছে ‘নান্দো’, রূপ নিতে পারে সুপার টাইফুনে

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ১০:১৭ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়টি টাইফুনে রূপ নিয়েছে। ‘নান্দো’ নামের সামুদ্রিক এ ঝড়টি আগামী সোমবার সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো। সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি

এমন আশঙ্কা থেকে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

দুর্যোগের সময় জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং জীবন রক্ষা করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কোস নির্দেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে। এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে।

এছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা এবং সম্ভাব্য বিপদ এড়াতে জলপথ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাথর ও খনি এলাকাগুলো পরিদর্শন এবং বাঁধের অবস্থা যাচাই করার জন্যও বলা হয়েছে।

ডিআইএলজি জানিয়েছে, “ঝুঁকি কমানো এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে সংশ্লিষ্ট সবাইকে জরুরি পদক্ষেপ নিতে হবে।”

মন্ত্রণালয় থেকে জনগণকে সতর্ক থাকতে, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘নান্দো’ সোমবারের মধ্যে সুপার টাইফুনে পরিণত হতে পারে এবং বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।