শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ব্রিটেন আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে : গণমাধ্যম

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০১:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের প্রতি এই তীব্র বিরোধিতা দেশটির নীতিগত পরিবর্তন। যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে ইসরাইলের একনিষ্ঠ সমর্থক ছিল। তবে ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার পর দেশটি গাজায় অবিরাম জোরদার হামলা চালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিন ভূখণ্ডটি তখন থেকে ব্যাপক ধ্বংস, মৃত্যু ও খাদ্যের অভাবের শিকার হওয়ায়, সেখানে এক বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জুলাই মাসে বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় পর্যন্ত ইসরাইল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ‘বাস্তবিক পদক্ষেপ’ না নেয়, তবে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

বিবিসি ও প্রেস অ্যাসোসিয়েশনসহ বেশ ক’টি ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি রোববার এই স্বীকৃতি ঘোষণা করবেন। জুলাই মাসে স্টারমার  আরো বলেছিলেন যে এই পদক্ষেপ ‘দ্বি রাষ্ট্রীয় সমাধানের  সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি সঠিক শান্তি প্রক্রিয়ায় অবদান রাখবে।’ এর জবাবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতি ‘ভয়ংকর সন্ত্রাসবাদকে’ পুরস্কৃত করার ও ‘জিহাদি’ মতাদর্শকে তুষ্ট করার অভিযোগ আনেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্ভাব্য ঘোষণাটি আসে। সেখানে ব্রিটেনের জি৭ অংশীদার ফ্রান্সসহ প্রায় ১০টি দেশও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

ঘোষণাটি এমন এক সময় এলো, যখন ইসরাইল গাজা সিটি দখলের জন্য  নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। গাজায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।এএফপি’র সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের ওপর হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই হামলা যুদ্ধের সূত্রপাত ঘটায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে সেখানে ৬৫ হাজার ২০৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।  জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।