শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রাইম ব্যাংক ও আমারা অ্যাকটিভের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের করপোরেট বুটিক জিম আমরা অ্যাকটিভের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। গত শনিবার রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা আমারা অ্যাকটিভে আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন। আধুনিক সরঞ্জাম, প্রিমিয়াম ফিটনেস পরিবেশ ও গ্রাহককেন্দ্রিক সেবার জন্য পরিচিত আমারা অ্যাকটিভ তার সদস্যদের জন্য ব্যক্তিগত ও পেশাদার ফিটনেস অভিজ্ঞতা দিয়ে থাকে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ। আমারা অ্যাকটিভের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর নিবরাস পান্নি। অনুষ্ঠানে আরও ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং তামান্না কাদরী এবং আমারা অ্যাকটিভের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন