শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের কাশ্মিরে হামলা করতে হবে না, এটা আমাদেরই: রাজনাথ সিং

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের আজাদ কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, আজাদ কাশ্মির দখলের জন্য হামলা করতে হবে না, এটা আমাদেরই। তারা নিজেই একদিন ভারতের অংশ হবে। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন বলে সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ বলেন, “পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান তুলতে শুরু করেছে।” রাজনাথ সিং বলেন, জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পাঁচ বছর আগেও তিনি একই কথা বলেছিলেন। তার ভাষায়, “তখনও আমি বলেছিলাম, পাকিস্তানশাসিত কাশ্মির দখল করার জন্য আমাদের আক্রমণ চালাতে হবে না। কারণ, পাকিস্তানশাসিত কাশ্মির ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই।”

এনডিটিভি বলছে, তার এ মন্তব্য এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন ভারতের বিরোধী দলগুলোর একাংশ অভিযোগ তুলেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হারিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করা সম্ভব ছিল। দুই দিনের সফরে বর্তমানে মরক্কোয় অবস্থান করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা।

এছাড়া এটাই প্রথমবার কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফর। নতুন এই কারখানাটিকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক বিস্তারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং। এ সফরে তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকও সই করতে পারে। এর মাধ্যমে প্রশিক্ষণ, প্রযুক্তি, শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ নিয়মিতভাবে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে, নতুন এই চুক্তি সে সম্পর্ককে আরও মজবুত করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।