শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রয়্যাল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানিয়েছে। ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 

সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই (মঙ্গলবার) তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন। 

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ আল-শায়খ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করছিলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শেখ আবদুল আজিজ বিন বাযের পর তিনি দেশটির তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্বে ছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।