শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে অবস্থিত সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি মঙ্গলবার গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ত্রাণ বহরের আয়োজক এবং ফিলিস্তিনি-পন্থী কর্মীরা জানিয়েছেন, এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ‘একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বেশ কয়েকটি  নৌযান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’  তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা উল্লেখ করা হয়নি।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি, তবে আমরা ভয় পাইনি।’ জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সঙ্গে কোনও অস্ত্র নেই। আমরা কারও জন্য কোনও হুমকি নই। ইসরাইলই হাজার হাজার মানুষকে হত্যা করছে (এবং) পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে।’ আগের একটি ভিডিওতে, আকার বলেছেন যে কর্মীরা ‘১৫ থেকে ১৬টি ড্রোন’ দেখতে পেয়েছেন। গাজার ওপর ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।