শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীন জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চীন সফর করবেন। চীনের রাজধানী বেইজিংয়ে কিম জং উন বৃহৎ সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের কয়েক সপ্তাহ পর এই সফর হতে যাচ্ছে। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ির আমন্ত্রণে ডিপিআরকের পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।