শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা। আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালের দিকে হয়েছে এ ভূমিকম্প। ইসলাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, অ্যাটক, চিত্রল জেলা ও তার আশপাশের এলাকাগুলোতে অনুভূত হয়েছে কম্পন। এক বিবৃতিতে পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এবং পাকিস্তানের আবহাওয়া দপ্তর যৌভাবে বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। ভূমিকম্পে নিহত বা আহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, ভারতীয় এবং ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার মানুষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।