শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নেপালের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন জেন-জি নেতা সুদান গুরুং

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন নেপালের জেন-জি আন্দোলনের শীর্ষনেতা সুদান গুরুং। এছাড়াও সমর্থকদের নিয়ে  দেশব্যাপী ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতির কথাও জানান তিনি। এসময় তিনি আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারকে স্বার্থপর ও দুর্নীতিবাজ বলে অভিহিত করে বলেন, তারা আমাদের রাজনীতিতে নামিয়েছে। জেন-জি নেতা সুদান গুরুং বলেন, তার দল দেশ শাসনের জন্য প্রস্তুত এবং  ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। তিনি  আরোও বলেন, তার দল নেপালের প্রত্যোকটি মানুষের কথা শোনার জন্য কাজ করে যাচ্ছে। 

তিনি জানান, কোন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয় বরং  রাজনৈতিক দল গঠন করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে  গুরুং বলেন, যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ি, তবে তারুণ্যের সেই শক্তি আমরা পাবো না। এছাড়া আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের আর দেখতে চান না বলে  মন্তব্য করেন গুরুং। তিনি বিগত সরকারের  দুর্নীতিবাজ ও মানুষ হত্যায় জড়িতদের  বিচারেরও দাবি জানান। 
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।