শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এনসিপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্। বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। 
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন