শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই’র আঘাত

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : প্রচণ্ড শক্তিশালী ঘূর্নিঝড় রাগাসার আঘাতের ধকল কেটে যাওয়ার আগেই মৌসুমি ঝড় বুয়ালোই আঘাত হেনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। এই ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে ১৪ জন।রোববার এক বিবৃতিতে ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল।

বিকোলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোনে ২ জন, ভিসায়াস থেকে ৩ জনের রদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তার। নিহত, আহত এবং নিখোঁজদের সবাই ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের শিকার হয়েছেন শনিবার আঘাত হানার আগের দিন শুক্রবার ভারী বর্ষণ শুরু হয়েছিল ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলে। শুক্রবার থেকে উদ্ধার অভিযানে নামেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্র ও শনিবার উপকূলীয় এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পরও এখনও ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৬ হাজার ৬১১টি পরিবারের মোট ১ লাখ ৬৩ হাজার ৩১৭ জন সদস্য।

এছাড়া প্রবল বৃষ্টি, বন্যা, ঝড়ো বাতাস ও ভূমিধসের জেরে মোট ৮ হাজার ৯১৬টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান শুরু করেছে সরকার। স্থানীয় সরকার ইউনিট এবং বিভিন্ন জাতীয় সংস্থার মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে ত্রাণ ও এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে। গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ভিয়েত নামে ২০ জন নিহত হয়েছিল সেই ঝড়ে।

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।