শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারতে বিদেশিদের প্রবেশে নতুন নিয়ম

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ১০:২২ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। এখন থেকে বিদেশিদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসএম্বারকেশন ফরম পূরণ করতে হবে না। এর বদলে ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে ই-অ্যারাইভাল কার্ড নেওয়া যাবে এবং এটি দিয়ে ভারতে প্রবেশ করা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যশগুলো জানিয়েছে, দেশটি পুরোনো কাগজের ডিসএম্বারকেশন ফরম থেকে বেরিয়ে আসছে। এরবদলে এখন এটি ডিজিটালাইজড করা হচ্ছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরের কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে। এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে।

পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বারকেশন কার্ড নিতে হতো। এতে ব্যক্তিগত, ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য যেমন— পাসপোর্ট নাম্বার, ফ্লাইটের বিস্তারিত, ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতেন।

আগামী ১ অক্টোবর থেকে কাগজের ডিসএম্বারকেশন কার্ড আর থাকবে না। এরবদলে ভ্রমণকারীদের ডিজিটাল ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে। যা বিশ্বের অনেক দেশে প্রচলিত রয়েছে।

ই-অ্যারাইভাল কার্ড পাওয়া যাবে indianvisaonline.gov.in/earrival এই ওয়েবসাইটে। যখন এটি সক্রিয়ভাবে চালু হবে তখন ভ্রমণকারীদের ভারতে আসার আগের পাঁচদিনের মধ্যে কার্ড নিতে হবে। 

কার্ডটি পেতে কিছু তথ্য দিতে হবে। সেগুলো হলো- ভ্রমণকারীর সম্পূর্ণ নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং ভারতে আগমনের তারিখ, ভারতে আসার উদ্দেশ্য। গত ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, ভারতে তার ঠিকানা, ইমেল ঠিকানা, যোগাযোগের নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্যও প্রদান করতে হবে। একবার এই তথ্য জমা দেওয়া হলে যাত্রীরা তাদের ই-্অ্যারাইভাল কার্ডের একটি প্রিভিউ পাবেন। যা বিমানবন্দরে দেখাতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।