শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩২ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। তারা সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার সহযোগিতা নিয়ে আলোচনা করেন। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়ারশে পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, আলোচনায় সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার বিষয়ে সহযোগিতা জোরদার করার উপর আলোচনা হয়। বৈঠকে দক্ষতা ও জ্ঞান ভাগাভাগি বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশ এবং পোলিশ জাতীয় পুলিশের মধ্যে যৌথ কর্মসূচি এবং বিনিময় উদ্যোগের সুযোগ অনুসন্ধান করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার এবং নিকট ভবিষ্যতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে। বৈঠকে পুলিশ আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর উপপরিচালক কর্নেল ইরমিনা গওয়েম্বিয়েভস্কা এবং অভিবাসন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক মাগদা রিশটার উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।