শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইসলামে নারীর অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ বৈশ্বিক সম্মেলন করবে

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৯ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে। সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি দেবে। দুই দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে উভয়ে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগ করে নেওয়ার ব্যাপারে একমত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।