শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০৩:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি। তবে দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন। গত ২৯ সেপ্টেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন। তিনি এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান। এছাড়াও তিনি মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিষ্কার করতে হলো তা স্পষ্টভাবে জানাতে হবে। স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র‍্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের সম্পূর্ণ বিশৃঙ্খলার প্রমাণ। যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব স্বচ্ছ হওয়া উচিত। পরে লেবার নেতা আনাস সারওয়ার ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা গভীরভাবে উদ্বেগজনক। লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে যথেষ্ট তদন্তের প্রয়োজন আছে এবং তদন্ত চলাকালীন চৌধুরী বহিষ্কার থাকবেন। 

সূত্র : বিবিসি বাংলা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।