শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১০:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সীমান্তে সন্ত্রাসবাদে মদদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে এমন হুমকি দেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০ আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু এবার কোনো সংযম আর আমরা দেখাব না। এবার আমরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে ফেলব যে তারা ভাববে। পাকিস্তান যদি ভূগোলে (মানচিত্রে) তাদের জায়গা রাখতে চায় তাহলে তাদের অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।”

তিনি দাবি করেন, গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালানো হয়েছে। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালনপালন করে। ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এ সত্যকে আড়াল করত বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন যে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল, যার মধ্যে এফ-১৬ এবং জেএফ-১৭ মডেলের বিমান ছিল।

তিনি বলেন, ওই সংঘাত থামানোর জন্য পাকিস্তানই যুদ্ধবিরতির আবেদন করেছিল। এপি সিংয়ের মতে, এতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয়, বরং ইসলামাবাদের পক্ষ থেকেই শান্তি প্রার্থনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন যে ভারতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানি দাবি স্রেফ “মিথ্যা প্রচারণা” এবং তারা তাদের জনগণকে বিভ্রান্ত করছে।

বিমান বাহিনী প্রধান নিশ্চিত করেছেন যে এই অভিযানে পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়। তিনি বলেন, ভারত প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তাদের উদ্দেশ্য পূরণ করেছে, যার ফলস্বরূপ পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ জানায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।