শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দা

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১২:০০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনীর কর্তৃক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরাইলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’। বাংলাদেশ আটক সকল মানবিক সহায়তাকর্মী ও কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ আরো দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান, এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরাইলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’

এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে অটল সংহতি প্রকাশ করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।