শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ অবিচারের কাছে মাথা নত করে না : তারেক রহমান

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০১:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গাজা অভিমুখে নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন