শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ০২:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে ওই হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন। রোববার ৫ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে ঘটেছে এ ঘটনা। স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ- এর। দুর্ঘটনার সময় কপ্টারটিতে চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন; তবে কোনো রোগী ছিলেন না।

দুর্ঘটনায় ৩ জনই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া। তবে হেলিকপ্টার ধসের কারণে সড়কে চলমান কোনো যানবাহনের ক্ষতি হয়নি। কপ্টারের ক্রু ও চালক ব্যতীত আর কেউ আহতও হননি। মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে আসতে কিছুটা সময় লেগেছিল। এ সময় পথচারীদের অনেকেই উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আহত তিন জন যাত্রীদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় জনকে উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠান। ক্যাপ্টেন সিলভিয়া জানান, তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে। এক বিবৃতিতে রিচ-এর কৃর্তপক্ষ বলেছে, এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত আছে রিচ।

সূত্র : এএফপি, রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।