শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাজায় বোমা বিস্ফোরণ, ৩ ইসরায়েলি সেনা আহত

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ০৩:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন ইসরায়েলি সেনা। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজন আহত হলেও তার প্রাণসংশয় নেই বলে উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে। আহত সেনাসদস্যদের নাম-পরিচয় বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইডিএফ। শুধু বলা হয়েছে— তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে। তার পরের দিন ৮ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে। আইডিএফের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার জন। অন্যদিকে আইডিএফের হিসেব অনুযায়ী, গাজায় দু’বছরের অভিযানে নিহত হয়েছেন মোট ৯১৩ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন ৬ হাজার ৩১৮ জন।

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।