শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৫   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। যৌথভাবে পুরস্কার পেয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়া হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে) রসায়নে নোবেল জয়ীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

ঘোষণায় বলা হয়েছে, বিজয়ীরা এমন বিশাল আণবিক কাঠামো তৈরি করেছেন যার মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এই মেটাল-অর্গানিক তথা ধাতু-জৈব কাঠামো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করতে, কার্বন ডাই অক্সাইড ধারণ করতে, বিষাক্ত গ্যাস সঞ্চয় করতে বা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে ব্যবহার করা যেতে পারে।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) চলতি ২০২৫ সালের প্রথম নোবেল ঘোষণা করা হয়। জানানো হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য নোবেল দেয়া হয়েছে তাদের।

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকাল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ১৩ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।