শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ০২:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পরও বৃহস্পতিবার ৯ অক্টোবর গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে গত রাতে একটি চুক্তি ঘোষণার পর এ হামলা চালানো হয়। বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর গাজা সিটিতে ‘একাধিক বিমান হামলার’ কথা জানিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।