শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই পেলেন সাহিত্যে নোবেল

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৫   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাহিত্যে অসামান্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সুইডিশ একাডেমি বলেছে আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমি আরও বলছে, তার লেখনী বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। তিনি মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফলে এ বছর পুরস্কারের জন্য তাকে বাছাই করা হয়।

১৯৫৪ সালের ৫ জানুয়ারি হাঙ্গেরির গিউলায় জন্ম লাসজলো ক্রাসনাহোরকাইয়ের। সারা জীবন  তিনি সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন। তিনি হাঙ্গেরি, ইংরেজি, ফরাসি, জার্মান, সুইডিশসহ বিভিন্ন ভাষায় সাহিত্য রচনা করেন।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং সাহিত্য পুরস্কার জিতেছিলেন। ট্রমা মোকাবিলা এবং মানব জীবনের ভঙ্গুরতা কাব্যিক গদ্যে তুলে আনার জন্য তিনি পুরস্কৃত হন। হান ছিলেন প্রথম দক্ষিণ কোরিয়ার লেখিকা এবং ১৮তম নারী যিনি নোবেল সাহিত্য পুরস্কার জিতেছেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।