শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৫   ০২:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউসাউথ ওয়েলেসের বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হালকা এ বিমানে তিনজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। পুলিশ এক বিবৃতিতে বলেছে, “মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার কর্মী এবং উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”

বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়। যা দক্ষিণ সিডনি থেকে ৮৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই এটি দুর্ঘটনার শিকার হয়। ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার বলেছেন, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। আরএসএফের এক সদস্য দুর্ঘটনা দেখতে পেয়ে অন্যদের অবহিত করে। তখন সেখানে থাকা সবাই দ্রুত বিমানের কাছে যান। কিন্তু আগুন ধরে যাওয়ায় বিমানের ভেতর থাকা কাউকে বাঁচানো সম্ভব ছিল না বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউর এ কর্মকর্তা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: এবিসি নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।