শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৫   ১১:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার জানিয়েছেন, তিনি দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্পের সঙ্গে কথোপকথনকে দারুণ ফলপ্রসূ আখ্যায়িত করেছেন তিনি।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, আমরা পরিস্থিতির সব দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশের মানুষ ও বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।