শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য জার্মানির সহযোগিতা চান জামায়াত আমির

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৫   ১২:৪৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের বৈঠক হয়।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জার্মানির সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াত আমির। বাংলাদেশের নারীদের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করে উভয়পক্ষ।বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। ছিলেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন