শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৫   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট। সোমবার ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নোবেল কমিটি জানায়, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের’ জন্য মকিয়র পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক ‘সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য আগিয়োঁ ও হুইট যৌথভাবে পেয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।