শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইতালিতে উচ্ছেদের সময় বিস্ফোরণে তিন পুলিশ নিহত

প্রকাশিত - ১৪ অক্টোবর, ২০২৫   ০৪:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান। সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় এক ভাই ও তার বোনকে গ্রেফতার করা হয়েছে। এদের দুজনের বয়সই ষাট বছরের বেশি।  পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করছিল। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘটনাবলী পর্যবেক্ষণ করছেন।
লাশগুলো বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।  অগ্নিনির্বাপক কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এক বেসামরিক নারী আহত হয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।