শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মাদাগাস্কারের ক্ষমতা নিল দেশটির সেনাবাহিনী

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিক্ষোভের মুখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর দেশটির ক্ষমতা নিয়েছে সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর একজন ‘কর্নেল’ ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে।ফলে ভোটটি ‘অসাংবিধানিক’বলে দাবি করেন তিনি। এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়।

এর আগে সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় ৫১ বছর বয়সী প্রেসিডেন্ট রজোয়েলিনা তার অবস্থান প্রকাশ না করেই বলেন,সামরিক কর্মকর্তা ও রাজনীতিকদের একটি দল আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। নিজের জীবন বাঁচাতে আমি নিরাপদ স্থান খুঁজতে বাধ্য হয়েছি। তবে তিনি পদত্যাগের কোনো ঘোষণা দেননি।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে দেশটিতে ‘জেন জি মাদা’নামে পরিচিত তরুণ বিক্ষোভকারীদের নেতৃত্বে দেশজুড়ে সরকার বিরোধী প্রতিবাদ চলছে। প্রথমে পানি ও বিদ্যুতের ঘাটতি নিয়ে এই প্রতিবাদ শুরু হলেও পরে এটি দুর্নীতি, উচ্চ বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো ব্যাপক অসন্তোষে রূপ নেয়। বিক্ষোভ থামাতে রজোয়েলিনা তার পুরো মন্ত্রিসভা ভেঙে দিলেও, বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবিতে অনড় থাকে।
সূত্র: বিবিসি 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।