শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১২৭ কোটি ডলার রেমিট্যান্স এলো অক্টোবরের ১৩ দিনে

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশে চলতি বছরে অক্টোবরের প্রথম ১৩ দিনে ১২৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১০০ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
 
গত ১৩ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৮৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৪০ শতাংশ। এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন