শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি জিম্মির বদলে ভুলে অন্য মরদেহ পাঠিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৫:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এখন মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত শনিবার যুদ্ধবিরতি কার্যকরের পর সোমবার ২০ জীবিত জিম্মি এবং চার মৃত জিম্মির মরদেহ ইসরায়েলে পাঠায় হামাস। এরপর গতকাল রাতে আরও চারটি মরদেহ হস্তান্তর করে তারা। তবে এরমধ্যে একটি মরদেহ ইসরায়েলির নয় বলে জানা গেছে। হামাস নতুন করে চারটি মরদেহ পাঠানোর পরই সেগুলো আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তিনটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়। বাকি একটি মরদেহ জিম্মিদের কারও নয়। এটি কোনো ফিলিস্তিনির মরদেহ বলে ধারণা করা হচ্ছে।

পরিচয় শনাক্ত হওয়া অপর তিনটি মরদেহ স্টাফ সার্জেন্ট তামির নিমরোদি, ওরিয়াল বারুচ এবং ইতান লেভির। এরমধ্যে ওরিয়াল বারুচ এবং ইতান লেভির ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন। তাদের মরদেহ গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। অপরদিকে তামির নিমরোদি নামে এই সেনাকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছিল। কিন্তু নিজ সেনাবাহিনীর হামলায় প্রাণ যায় তার। এরপর তার মরদেহ সংরক্ষণ করে লুকিয়ে রেখেছিলেন হামাস যোদ্ধারা। এদিকে আরও তিনজনের মরদেহ হস্তান্তরের মাধ্যমে মোট ৭ মৃত জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস। তাদের কাছে এখনো ২১ জনের মরদেহ রয়ে গেছে। তবে এই ২১ জনের সবার মরদেহ পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ৭ থেকে ৯ জিম্মির মরদেহের অস্তিত্ব আর কখনো নাও পাওয়া যেতে পারে। কারণ হামাসের যেসব যোদ্ধা বা কমান্ডার তাদের সমাহিত করেছিলেন তাদের অনেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।