শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যের দেভামাতা হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। আফ্রিকার রাজনীতিতে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চিকিৎসার জন্যই হাসপাতালে এসেছিলেন। কিন্তু সুস্থ হয়ে আর তিনি নিজ দেশে ফিরে যেতে পারেননি। পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওদিঙ্গা সকাল বেলা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। এছাড়া তার সঙ্গে ভারত ও কেনিয়ার নিরাপত্তাকর্মীরা ছিলেন। তখন তিনি হঠাৎ করে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কেরালার এরানকুলামের এসপি কৃষ্ণ এম বলেছেন, “তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।” সাবেক এ প্রধানমন্ত্রী ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু তিনি একবারও প্রেসিডেন্ট হতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে তার মৃত্যুর খবর প্রকাশ করেছিল। সংবাদমাধ্যমটি জানায় ওদিঙ্গা কেরালা রাজ্যের কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন। ওদিঙ্গা কেনিয়ার রাজধানীতিকে শক্তিশালী ব্যক্তি ছিলেন। দেশটিতে ২০২৭ সালে নির্বাচন হবে। এ নির্বাচনের আগে তার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি করবে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।