শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৫:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অণলাইন : ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই বিভাগের একটি সীমান্তবর্তী গ্রামে গরুচোর সন্দেহে তাদের পিটিয়ে মারে ভারতীয়রা। এ ঘটনায় ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন। সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিদায়বিলের দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করতে যান। তখন তারা তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখার দাবি করেন। এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে ওই তিন বাংলাদেশি আক্রমণাত্মক হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর তারা আহত অবস্থায় গ্রামে ফিরে গিয়ে অন্যদের ঘটনা জানালে অনেকে এসে এ তিনজনের ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে হত্যা করে।

আহত ওই দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। তিনজনকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর তাদের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিছু বাদে এ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায়ই বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ মৃত্যু হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে।

সূত্র: ইকোনোমিক টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।