শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় ৯০০ টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ০৫:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিসরের উদ্দেশে রওনা দিয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) জাহাজটি দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল আরিস বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। তুরস্কের বিপর্যয় এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে। তাদের সহায়তা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি এনজিও। এই ৯০০ টন খাবার মিসর হয়ে গাজা-ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। এবারের জাহাজে করে নেওয়া হয়েছে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা।

বন্দরে জাহাজটিকে বিদায় জানাতে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি বলেছেন, “আজ (মঙ্গলবার) আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এ জাহাজটিতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।” ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। এরপর সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এতে করে মানুষ খাদ্য সংকটে পড়েন। তা সত্ত্বেও গাজার মানুষের জন্য খাবার পাঠানো অব্যাহত রেখেছিল তুরস্ক। দেশটি এখন পর্যন্ত ১৭টি জাহাজ এবং ১৪টি বিমানে করে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর হলেও এখনো এটি কার্যকর আছে।

সূত্র: আনাদোলু

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।