শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত - ১৬ অক্টোবর, ২০২৫   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য বল এখন আফগান তালেবানের কোর্টে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে বলেন,‘যদি তারা(তালেবান) ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যাগুলোর সমাধান করতে চায় এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে, তাহলে আমরা প্রস্তুত।’তিনি আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তানি তালেবান জঙ্গিদের নির্মূল করতে হবে এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহার না হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।